by Rajiul Huda Dipto | Aug 11, 2019 | Poem
Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.
আমি লুকিয়েছি আজ কোন দেয়ালে কার জানালায়,
কোন অন্তরালে,
ভেজা শরীরে ভেজা সন্ধ্যায়,
দুই হাতছানিতে,
জোর করে ডুবিয়েছি মুগ্ধ মানুষ,
আর অবাক হওয়া এক চিলতে গাল,
আমার শোনা অধিক বাক্য,
সম্পর্কের ধূম্রজাল।
ভেসে গেছে কত অকারণে লেখা চিঠি খামহীনা পাঠিয়েছো তাই,
খুঁজিনি কোথাও তবু তোমায় আমি হাহাকারে পাই,
দীপ্ত আলোক অবুঝ হয়ে পবিত্রতায় তলিয়ে যাক,
খোঁজ নেবেনা কেউ কখনো সমাজ কিন্তু খুব চালাক,
আমি হিসেব করে বেড়ে উঠেছি,
গণনায় পার হবে সাল,
দু আনা রোদ দু আনা সুখ,
সম্পর্কের ধূম্রজাল।
by Rajiul Huda Dipto | Aug 11, 2019 | Poem
Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.
কেনো?
কেনো বলতে হবে কথা,
আমি কে?
আমি কে যে আমার ভালো চাইতেই হবে?
বন্ধু?
দূরে থাক এই সর্বনাশা সম্পর্ক,
তবে কি তুমি আমার মধ্যে আত্মার সম্পর্ক দেখছো?
হাজার বছর ধরে আমার একটাই দোয়া থাকবে,
এই আত্মা যেন জন্মের আগেই মারা যায়,
তবে আমি কে তোমার,
তোমার নুইয়ে পড়া মাথা ধরে রেখার কাঁধ,
তবে আমার মাথা নুয়ালে তোমার কাঁধ অন্যের জন্য কেনো ঝুকে যায়,
তবে কে?
তোমার ঘুম ভেঙে যাওয়া রাতের আওয়াজ,
এই আওয়াজ বোবা হয়ে যাক তোমার আওয়াজ শোনার আগেই,
তুমি কি ভেবেছো?
তুমি নিজেকে বাস করাবে আমার মাঝে?
তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই কথা বলবো?
ভুলে যাবো সব কাছে আসা আর অতীতে ঘটা প্রতিটা দিনের সুখ মৃত্যু?
কেনো?
আমি তা হতে দিবো কেনো?
আমি তো তোমাকে বাসিনা ভালো।
শুধু চাই বিপদ হলে কুঁকড়ে গিয়ে আঁকড়ে ধরো আমার ছায়া,
এই কি আসলেই ভালোবাসা?
তোমার ভাষায় এ কি বন্ধুত্ব নয়?
যদি না হয় তবে ছায়ার বদলে আমায় ধরো।
স্বার্থপর এক প্রেম করো,
আর যদি বন্ধুত্ব হয়,
তবে দূরে থাক এই সর্বনাশা সম্পর্ক,
তোমার সামনে চিতকার আমি করতে পারিনি কখনো,
লিখতে পারিনি অকাট্য সব গাল শব্দ,
ওরা ডেকেছিলো তোমায় নিয়ে হাজার রকম অশ্লীল ডাক,
তাদের সাথে সব ভালোবাসা বন্ধ এখন,
তাদের সাথে সব যোগাযোগ এক তুরিতে হাওয়ায় ভাসে,
শুধু তোমায় জন্য,
কেনো?
কে তুমি আমার? শুনছোনা কি?
সংগা আছে তোমার কাছে?
কি বললে?
স্বজন প্রীতি,ইয়ার দোস্তি?
তবে আমায় আবার ডাকার বেলায় দুবার ভেবো।
আবার এই আমি চাই তুমি আমায় ডাকতে থেকো।
এক বারেতেই,
তোমার মাঝে দোষ খোঁজা কি ভুল হচ্ছে?
দোষ কি তবে আমার রক্তে?
কিভাবে কি?
তুমিই দায়ী অনেকাংশে।
তবু তোমায় আমি দোষী বলতে আতকে উঠে চিতকার করি নিজের উপর।
কেনো?
আমার ভালো চায়তে হবে কেনো?
তবে আমি যে চাই আমার ভালো চায়তে থাকো,
চাইনি আমি দেখা হোক,
তবে কেনো ভাবি তোমায় দেখিনি অনেক বছর,
কবিতার হয়তো শেষ টানলাম,
আচ্ছা শেষ টানলাম বন্ধু স্বজন বিতর্কেরও,
সমাপ্তি তে জেদটা মরুক তোমার আমার দুজনেরই,
আরো শেষ চাও?
শেষ হয়ে যাক অতীত রাতের ভাঙা স্মৃতির পরমাণুরাও,
শেষের দিকে শেষ হয়ে যাক তোমার জন্য অপেক্ষাতেই আঁকতে থাকা অশান্ত সেই আসক্তি টাও,
শেষ হবে কিভাবে তবে দেহের ভেতর বাড়তে থাকা অবুঝ দরদ?
নিজের জন্য স্বার্থ খোঁজা পরে হবে,
আগে তুমি বলে যাও।
by Rajiul Huda Dipto | Aug 11, 2019 | Poem
Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.
আমি তোমায় পুরোটা চাই,
ঠিক পুরোটা মানে পুরোটাই,
শাড়ীর আঁচল হাতের ঘড়ি লেপ্টে থাকুক এমনি এমনি অর্ধেক জুড়ে,
কাছে আসাটা এমন হোক যেন এক শরীরের দুটো আত্মা ভুল কামনায়,
আমি তোমায় পুরোটা চাই।
কানের উপর নাচতে থাকা চুলগুলোকে কানের পিছে গোজার মানে খুঁজতে যাইনি,
সরাতেই হলে দুটো হাত দিয়ে পেছন দিকে বেঁধে ফেলো সব ঝঞ্ঝাট,
যেমন বেঁধে রেখেছো আমাকে নামহীন এক সম্পর্কের উপর,
অর্ধেক রাতে বিদায় নেয়াটা খুন হবে কবে আমার হাতেই,
কারণ,আমি তোমায় পুরোটা চাই।
শুঁকে নিতে চাই গাল ঘেসে তোমার পড়তে থাকা নোনতা জলের বিন্দুগুলো,
নতুন করে,
ভয়ে ভয়ে নয় নির্ভয় থাক ছাদের সন্ধ্যায় আমার নামে জ্বলতে থাকা চায়ের ধোয়া,
উড়ে যাওয়া ওই প্রেমের ঘুড়ির নাটাই সূতো হোক না তবে অর্ধেক ক্ষয়,
আমি তোমায় পুরোটা চাই।
ভালোবাসা হোক অতীতের নাম,
তোমার সাথে বিরহ থাকুক,
বারংবারই প্রেমে পড়বো এই বাহানায়,
শীতের সকাল লেপ্টে থাকুক তোমার চাদরে ভাজ পড়ে থাকা সেলাই ডগায়,
হাসতে হলে দেখবো আমি অনিয়মে জন্ম নেয়া তোমার দাঁতের বেমানান সারি,
স্বপ্ন দেখলে দেখবো তবে চোখ ঘুরিয়ে হোক না রাতটা,
অর্ধেক নয়,
আমি তোমায় পুরোটা চাই।
by Rajiul Huda Dipto | Aug 11, 2019 | Poem
Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.
বেয়াক্কেলের মতো চাই তুমি পস্তাও,
স্বার্থপরের মতো চাই তুমি পস্তাও,
রাত-বিরাতে ফোনের ওপারে ঘুমিয়ে ঘুমিয়ে পস্তাও,
আমি চাই তুমি পস্তাও।
সকাল বেলা ক্যাফে চত্বরে হাতের নিচে হাত ঢুকিয়ে করবো প্রেম ওকাট্যতায়,
যদি না পারো তবে পস্তাও,
চশমার কাঁচ মুছতে মুছতে পস্তাও,
সিগার টানবো দু’জন মিলেই,গলির চিপায় বাঁধবো বাসা
ঘরটা হবে ছাদের উপর,সেই সিলিং এই বাঁধবে নেশা
নেশা না চাও,তবে পস্তাও
অন্য বায়ু মিশতে থাকুক,রক্তে আমার
তুমি পস্তাও।
যুক্তি দিয়ে প্রেম হয়না সবখানেতে,
তোমার হৃদয়,আমার হৃদয় লাগবে জোড়া
দাগ চন্দ্র চাইবো আমি যাক স্নানেতে,
আজেবাজে সব পুরান দোয়াত লিখবে ছড়া,
এইসব কিছু হজম হতে কষ্ট হলে,
তুমি পস্তাও,
বেয়াক্কেলের মতো চাই তুমি পস্তাও,
উঠতে বসতে পস্তাও,
শেষ লাইলেও পস্তাও।
by Rajiul Huda Dipto | Aug 11, 2019 | Poem
Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.
আমার মতো ভালোবাসতে শেখোনি এখনো,
এই কয়েক বছর,এই কয়েক বছরে তো সরকার নড়েচড়ে বসে পাল্টানোর ভয়ে,
অবলা শিশু প্রস্তুত হয় ব্যাগের ভারে কাঁধ ঝুকানোর স্বপ্নে,
প্রবাসী ছেলে প্রস্তুতি নেয় ঘরে ফেরার,
এই কয়েক বছর আগের ললাট চুম্বন যদি তুমি ভুলে গিয়ে থাকো,
তবে আমার মতো ভালোবাসতে,
শেখোনি এখনো।
আমি ভুলিনাই।
আমার মতো শুকনো ম্যাসেজ বক্স যদি তুমি কখনো দেখে না থেকে থাকো,
তবে তুমি শেখোনি এখনো,
কম ভাড়ার লোকাল বাসে জানালার ধারের সিটে বসে আমার কথা ভাবতে ভাবতে চুল উড়ার সুখে যদি না মেতে থাকো তবে,
শেখোনি এখনো,
কারো এতটা কাছে,এতোটা কাছে চলে আসার পরেও যদি আমার চেহারা তোমার স্নায়ু থমকে না দেয়,
তুমি শেখোনি এখনো।
আমার ঢঙ এ ভালোবাসতে তোমরা কেউই শেখোনি এখনো,
‘I don’t need day to love,all I need is you’,
পৃথিবীর সব কোণায় কোণায় শুকনো তাজা সব পাতায় পাতায় অট্টালিকায় উঁচু নিচু সব ভাবনায় চাইবো তোমায়,
যদি তুমি না থাকো তবে থাকবে না কেউ,
এই অসহ্য চিন্তা যদি তোমাদের কাছে হিজিবিজি লাগে,
তবে ঠিক আমার মতো কেউই তোমরা ভালোবাসতে,
শেখোনি এখনো।
আজও কি তোমরা দেহের লোভে দুই এক দিনে ফোনের পাড়ে রাতের বেলা মিনিট গুণে চর্চা করো?
আজও কি সেই ভিন্ন ভিন্ন মাংস লোভে অভিন্ন রকম কায়দা করে ইচ্ছে করে হাতটা ধরো,
আজও কি সেই এ ধার ও ধার চিপায় চিপায় আঁটসাঁট সব স্বপ্ন দেখো,
দু:খ তবে সংগী হোক,
তোমরা কেউই আমার ধাঁচে ভালোবাসতে,শেখোনি এখনো।
by Rajiul Huda Dipto | Aug 8, 2019 | Poem
Rajiul Huda Dipto is a professional screenplay writer and working for years in the Bangladeshi TV industry. Besides that, he introduces himself as a photographer, whose photographs have been featured in various magazines and exhibitions all around the world. Not regularly, but he publishes his works in national dailies as well. Currently, he is working as a community writer in BuzzFeed and a contributor in Getty Images.
এই ছায়াপথ ভিক্ষে চায়ছে দু’মুঠো রাত,
যে রাতের চোখগুলো করেনি কান্না অনেক দিন,
ঘুমে বিভোর দু’মুঠো রাত।
স্পন্দন ধুকে ধুকে কাঁদে সমাদর লোভে নয়,
এই অভ্যাস তার চিরদিন বেঁচে থাকার,
অভিমান জন্মেছে জীবনের মনে,
কার উপর,কি কারণে,কোন মনে অভিমান
এইসব শুধু ধূলো হয়ে যাওয়া প্রশ্ন,
তার অভিমান জন্মেছে,
আর এই কষ্টে এই ছায়াপথ ভিক্ষে চায়ছে দু’মুঠো রাত,
অসমাপ্তি তে ইতি টেনে নেওয়া পিশাচ পাড়ের দু’মুঠো রাত।
সদ্য সত্য শিহরিত তব হাজার দুয়ারি লগ্নে,
আমি ভেবে গিয়ে হবো অপার বিবাগী স্তম্ভিত মগ্নে,
জ্বালাও আমায় বানাও শিখা,
আকাশের গায়ে লাগবো,
অগ্নি হীরক হয়ে রব আমি,
তারার মতো জ্বলবো,
ছায়া নেমে রবে স্থির পথে হাহাকার হবে হত্যা,
তাই ছায়াপথ ভিক্ষে চায়ছে,
চোখ খুলে রাখা দু’মুঠো রাত,
ভিক্ষে চায়ছে ছায়াপথ।